হোম > রাজনীতি

তারেক রহমানের প্রত্যাবর্তন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি যাতায়াত শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি যাতায়াত শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সরকারের নির্দেশনায় আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব টোলপ্লাজা দিয়ে শহরে প্রবেশকারী যানবাহনের কাছ থেকে কোনো টোল আদায় করা হচ্ছে না।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ১১টা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবগুলো বুথ টোল ফ্রি করে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিকেল ৩টা পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। আপাতত সকালের দিকে গাড়ির চাপ কম রয়েছে এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টোল ফ্রি সুবিধার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বস্তিদায়ক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে রয়েছে। এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে টোল বুথের কাছে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য।

তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে মোটরসাইকেল এবং সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি