হোম > রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বাংলাদেশ জাসদ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। তিনি বলেন, তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে, সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি। দেশে যা রাজনৈতিক সমস্যা, সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে। তাতে অনেক নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। যারা এই অভ্যুত্থান কে সমর্থন করেছে, নেতৃত্ব দিয়েছে সবার কথা হলো জনগণ যেন অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, অভ্যুত্থানের শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কাঙ্ক্ষিত নির্বাচনে অগ্রসর হতে পারি সেটাই হলো একান্ত কাম্য।’

বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, ‘রাজনৈতিক দলের সবাই আগ্রহ প্রকাশ করেছেন যেন আমাদের জাতীয় ঐক্যটা ঠিক থাকে এবং গণতন্ত্রের পথে যেন অগ্রসর হতে পারি। প্রত্যেকেই সহযোগিতার কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, আমরাও সহযোগিতা করব। আমরা খোলামেলা আলোচনা করেছি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি