হোম > রাজনীতি

বিএনপির কাউন্সিল শিগগিরই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব। কোরবানির ঈদের আগে কাউন্সিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি