হোম > রাজনীতি

ক্ষমতায় গেলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দুটি প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে। এর একটি হলো, কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরটি হলো, দুর্নীতির টুঁটি চেপে ধরা।

আজ রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অতীতে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ-অপকর্ম করেছে, তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার। এ সময় তারেক রহমান উল্লেখ করেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে ‘কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।’

এ সময় তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরে জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। এরপর তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি