হোম > রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

 সারাহ কুকের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের রাজনৈতিক কাউন্সিলর টিমোথি ডকেটও অংশ নিয়েছেন। 

এর আগে আজ বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনার ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাজ্যের নির্বাচন পদ্ধতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের কাছে জানতে চান ওবায়দুল কাদের। 

সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনার প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন। এ ছাড়া গুলশানে (উপনির্বাচন) ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে। 

তিনি হাইকমিশনারের কাছে জানতে চান, নির্বাচনের সময় তাঁদের দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কি না কিংবা পার্লামেন্ট বিলুপ্ত হয় কি না। 

ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে ওবায়দুল কাদেরের জবাব কী ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমেরিকানদের যা বলেছি, ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি, ব্রিটিশ হাইকমিশনারকেও তা-ই বলেছি। আমাদের বক্তব্য অভিন্ন। যেভাবে ইলেকশন হবে, তা নিয়ে কথা বলেছি।’ 

বিএনপির দাবির মতো বিদেশি হাইকমিশনারদের বক্তব্য একই রকম কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দাবি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। কিন্তু কীভাবে নির্বাচন হবে সেটা নিয়ে তাদের (ব্রিটিশ) কোনো বক্তব্য নেই। তারা প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায়।’ এ সময় বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অদ্ভুত ও উদ্ভট বলেও আখ্যা দেন তিনি।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি