হোম > রাজনীতি

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জিয়াউর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচি পালনে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলীয় কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সভায় দলের যুগ্ম মহাসচিবেরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবেরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবেরা উপস্থিত ছিলেন।

৮ দিনব্যাপী কর্মসূচি

রিজভী বলেন, যৌথ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, ৩১ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।

পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ সারা দেশে কর্মসূচি পালন করা হবে।

বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে একই দিনে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি