হোম > রাজনীতি

২০ জানুয়ারির পর বিদিশার রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারির পর যেকোনো দিন থেকে রোডমার্চ শুরু করবেন বিদিশা এরশাদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আজ শনিবার এক আলোচনাসভায় এই ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিদিশা বলেন, ‘গত ১ জানুয়ারি আমি আপনাদের বলেছিলাম চমকের পর চমক আসবে। তারই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারির পর যেকোনো সময় শুরু হবে আমার রোডমার্চ।’ তিনি বলেন, ‘এই রোডমার্চ গণজাগরণের রোডমার্চ। এই রোডমার্চ গণতন্ত্রের জন্য রোডমার্চ, এই রোডমার্চ ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই রোডমার্চ একঝাঁক তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য, এই রোডমার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।’

বিদিশা বলেন, জাতীয় পার্টিকে যাতে আর কেউ কোনো দিন গৃহপালিত দল না বলতে পারে বা তকমা না দিতে পারে, সে জন্য সবাইকে সঙ্গে নিয়ে সব অপশক্তি সমূলে নির্মূল করা হবে।

মহামারির মধ্যে মানুষের চলাচলে ১১ দফা বিধিনিষেধ দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানান বিদিশা।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি