হোম > রাজনীতি

চোখের চিকিৎসায় ব্যাংককে গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ কথা জানান।

সোহেল আরও জানান, ‘স্যার চোখের চিকিৎসা নিতে ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে।

দুই দিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।’

মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

সোহেল আরও জানান, আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি