হোম > রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু শুক্রবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যাঁরা প্রার্থী হতে চান, তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল বেলা ৩টার সময় সাক্ষাৎকার নেবে। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী আরও জানান, আগামীকাল ও আগামী পরশু শনিবার বেলা ৩টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। যাঁরা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে।

আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে এবং ফরিদপুর অঞ্চলে; আগামী শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে এবং কুমিল্লা অঞ্চলে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি