হোম > রাজনীতি

নির্বাচনী ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেয়েছে জামায়াত

আজকের পত্রিকা ডেস্ক­

জামায়াতে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্ম মতামত দেওয়ার জন্য উন্মুক্ত। ছবি: স্ক্রিনশট

জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ‘জনতার ইশতেহার’ নামে এটি ওয়েবসাইট খুলেছে তারা। সেখানে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছে বলে জানিয়েছে দলটি।

আজ সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজে বলা হয়, গত ১০ ডিসেম্বর ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের মানুষ যে দায়িত্ববোধ, সচেতনতা ও আগ্রহ নিয়ে মতামত দিয়েছেন-তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এ পর্যন্ত ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারটিরও বেশি মতামত পেয়েছি।

মতামতগুলো—জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক এবং অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে এসেছে বলে জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে-যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলে ধরেছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি