হোম > রাজনীতি

সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জান্নাত-উল ফরহাদ জানান, আজ আইভীর হাইকোর্ট ও নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।

‎পরে তাঁর বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ রাত ১০টা ৮ মিনিটে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সেলিনা হায়াৎ আইভী (৫৫) নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি প্রয়াত আলী আহম্মদ চুনকার কন্যা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি