হোম > রাজনীতি

নির্বাচন থেকে সরতে জি এম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহকারী একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আব্দুল হান্নান।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় এ সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। 

সাধারণ ডায়েরিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা ৩ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান, তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জি এম কাদের সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) পাঠিয়ে একটি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন।’ 

কে বা কারা এবং কেন হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক হুমকির ঘটনা ঘটেছে। কে বা কারা দিয়েছে, তাকে শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি