হোম > রাজনীতি

জনসংখ্যার অর্ধেক পেছনে রেখে এগোনো সম্ভব না: জাইমা রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোববার বক্তব্য দেন জাইমা রহমান।ছবি: আজকের পত্রিকা

জনসংখ্যার অর্ধেক অংশকে পেছনে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, ‘নিজের ছোট্ট জায়গা থেকেও দেশ ও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত।’

রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ রোববার বিকেলে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ফোরাম এই সভার আয়োজন করে।

লন্ডন থেকে গত ২৫ ডিসেম্বর বাবা তারেক রহমান ও মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেশে ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন জাইমা রহমান।

জাইমা রহমান বলেন, ‘আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এক নয়। তা সত্ত্বেও আমরা একসঙ্গে বসেছি এবং আলোচনা করছি। কারণ, আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য ভাবছি। এই ভিন্নতা নিয়ে একসঙ্গে কথা বলা এবং একে অপরের কথা শোনা—এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত 'জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। ছবি: আজকের পত্রিকা

তারেক রহমানের মেয়ে বলেন, ‘ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের কোনো পলিসি লেভেলে এটিই আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংকট দীর্ঘ হলে বাড়তে পারে মূল্যস্ফীতি

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ গঠনে প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

ক্ষমা চাইলেন হাসনাত আবদুল্লাহ

সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে জামায়াত, পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ