হোম > রাজনীতি

আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে আয়োজন শুরু হবে। ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। নাগরিক অংশগ্রহণে এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদ্‌যাপনের ধারাকে স্মরণ করিয়ে দেবে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপন করা হবে।

আয়োজকদের মতে, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই নাগরিক অংশগ্রহণে এই ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

প্রতিমন্ত্রী হওয়ায় উপজেলা বিএনপির পদ ছাড়লেন মীর শাহে আলম

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, সরকারের কার্যকর উদ্যোগ নেই: জামায়াত

গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ উপেক্ষিত: জামায়াত আমির

২৫ ও ২৬ মার্চে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: জামায়াত আমির

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে নিজ আসনে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

ঈদে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির