হোম > রাজনীতি

প্রজাতন্ত্র দিবসে ভারতের সুখ-সমৃদ্ধি কামনা করল জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘র‍্যাডিসন ব্লু হোটেলে’ ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস’ অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং ভারতের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘র‍্যাডিসন ব্লু হোটেলে’ ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মানু ভার্মার আমন্ত্রণে এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি