হোম > রাজনীতি

দেশের রাজনীতি হিংসামুক্ত নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রাজনীতি বিশুদ্ধ ও হিংসামুক্ত নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। হিংসা, হানাহানি, যুদ্ধবিগ্রহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অহিংসার যে অমিয় বাণী তিনি (গৌতম বুদ্ধ) প্রচার করে গেছেন, অশান্তির বিরুদ্ধে শান্তির যে সুধা তিনি তাঁর বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন, সেটা আজকের বিশ্বে এবং উত্তরকালেও, এটা সমকালে, বর্তমানে এবং কোনো দিনও অনুজ্জ্বল হবে না। এটা আমাদের অন্তরে শান্তির প্রদীপ জ্বালাবে।’ 

কাদের বলেন, রাজনীতি এখনো বিশুদ্ধ ও হিংসামুক্ত—এ কথা দাবি করতে পারি না। রাজনীতির ইতিবাচক ধারার পাশাপাশি নষ্ট ধারাও রয়েছে। নষ্ট রাজনীতির জন্য দেশের মানুষের ভবিষ্যৎ পদে পদে নষ্ট হচ্ছে। রাজনীতিতে সেতু তৈরি করতে হবে। রাজনীতিতে দেয়াল তৈরি করলে, এ অলঙ্ঘনীয় দেয়াল পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ওয়ার্কিং বোঝাপড়া সবকিছু নস্যাৎ করে দেবে। বাংলাদেশের আজকে অবস্থা তেমন হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস যাতে বইতে পারে সেই পরিবেশ, বাতাবরণ সৃষ্টির দায়িত্ব রাজনীতিবিদদের বলে মনে করেন কাদের। 

বিএনপির উদ্দেশে কাদের বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। 

কাদের বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যাননি, দেশের অর্জনের জন্য গিয়েছেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি