হোম > রাজনীতি

ফিলিং স্টেশনের কর্মীর মৃত্যু : শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে নিহতের ভাই আইনাল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। 

আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। 

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই তার ভাই বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এর মেশিন অপারেটর মনসুর মিয়া সন্তানকে মাদ্রাসা থেকে আনার পথে বসিলা ব্রিজ এলাকায় পুলিশ ও র‍্যাবের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আরজিতে বর্ণিত আসামিরা ও আওয়ামী লীগ নেতা কর্মীরা পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন কমানোর জন্য নির্বিচারে গুলি করে। সেই গুলিতে তার ভাই মারা যান।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি