হোম > রাজনীতি

সারজিস–হান্নানের নেতৃত্বে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সারজিস আলম ও আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আর সদস্যসচিব হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চারজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটিতে এনসিপির সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। আর কেন্দ্রীয় কমিটির ও জেলার নেতারা এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি