হোম > রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে অবস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকেই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

সিআইডি পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। এর চারদিকে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতা-কর্মী বা কর্মচারীরা কেউ আসেননি। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। কার্যালয় থেকে ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়। 

এর কিছুক্ষণ পর রিজভী বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক, লাঠিসোঁটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়। 

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি