হোম > রাজনীতি

ডাকসু থেকে সংসদে নুরুল ও আখতার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নুরুল হক নুর ও আখতার হোসেন। ছবি: সংগৃহীত

একসময় জাতীয় পর্যায়ের রাজনীতিক তৈরির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আরও দুজন জাতীয় সংসদে যাচ্ছেন। তাঁরা হলেন নুরুল হক নুর ও আখতার হোসেন। তাঁরা একই প্যানেলে ছিলেন। ওই প্যানেলের প্রার্থী নাহিদ ইসলামও তাঁদের সঙ্গী হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতীক ছিল ট্রাক।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নাহিদ ও আখতার তাঁদের দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন। একই প্রতীক নিয়ে পঞ্চগড়-১ আসনে নির্বাচন করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ২০১৯ সালের ডাকসুর একটি হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। সারজিস বিএনপির প্রার্থী ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের ছেলে নওশাদ জমিরের কাছে ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।

২০১৯ সালের ডাকসুর জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খান বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন।

২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর নুরুল হক নুর প্রথমে শিক্ষার্থী অধিকার পরিষদ, পরবর্তীকালে ছাত্র অধিকার পরিষদ গঠন করেন। একপর্যায়ে তিনি গণঅধিকার পরিষদ নামের রাজনৈতিক দল গঠন করেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি