হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে। নির্বাচনে বিএনপি যেহেতু গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে এবং ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে, সে কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির জন্য গৌরবজনকই হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গণভোটের অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও ৭১ শতাংশ ভোটার যেহেতু সাধারণভাবে গণভোটের পক্ষে মতামত দিয়েছেন, সে জন্য গণভোটের রায়কে নাকচ করা বিবেচনাসম্মত কাজ হবে না। আর জাতীয় সংসদে বিএনপির যেহেতু দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তদুপরি জুলাই সনদের অনেকগুলো সংশোধনী প্রস্তাবে বিএনপির আপত্তি (নোট অব ডিসেন্ট) রয়েছে, যা বাস্তবায়নে তাদের বড় কোনো বাধ্যবাধকতা নেই।

সাইফুল হক আশা করেন, এই ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জ্বালানি নিয়ে বিএনপিকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা সমন্বিতভাবে সবাইকে নিয়েই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন এই নেতা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আবশ্যিকভাবে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, বাবর চৌধুরী প্রমুখ।

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব

সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার: হাসনাত কাইয়ুম