হোম > রাজনীতি

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কেন্দ্রীয় উলামা কমিটি আয়োজিত দেশের ইসলামী বক্তাদের এক সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) দিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচনী এলাকায় জনসভা করবেন তিনি। এরপর আগামী শুক্র ও শনিবার টানা দুই দিন উত্তরবঙ্গের আটটি জেলায় নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর। জেলাগুলো হলো পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জানান, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে জনসভা করবেন জামায়াতের আমির। পরদিন পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন তিনি। আগামী শনিবার রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন শফিকুর রহমান। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও জানান, ঢাকায় ফিরে আগামী রোববার দুপুর ১২টার দিকে ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন শফিকুর রহমান।

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ঘোষণা না করা অবশিষ্ট ৪৭ আসন নিয়ে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি, বৈঠক শেষে এ বিষয়ে একটা ঘোষণা দিতে পারব।’

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি