হোম > রাজনীতি

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছোট ভাইয় কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: বিএনপির সৌজন্যে

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে বনানী কবরস্থানে আসেন তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আসেন। আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে তাঁর মরদেহ ঢাকায় এনে বনানীতে দাফন করা হয়।

কোকোর মৃত্যুবার্ষিকীতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতা–কর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে তারেক রহমান উপস্থিত ছিলেন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি