হোম > ছবি

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে

এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছেন ঈদুল ফিতর। উৎসবের এই দিনে একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং শুভেচ্ছা বিনিময়কালে বলছেন ঈদ মোবারক। কেউবা পরিবারের সঙ্গে, কেউবা বন্ধুবান্ধবদের সঙ্গে এবার ঈদ উদযাপন করেছেন। ছবি তুলে অনেকে সামাজিক মাধ্যমে পোস্টও করছেন। শরীফুল ইসলাম, নাহিদ রানা, মুশফিকুর রহিমরা উদযাপন করেছেন নিজেদের মতো করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্রিকেটারদের এবার ঈদুল ফিতর কেমন কাটল।

ঈদের জামাতে মুশফিকুর রহিম। আছে তাঁর ছেলেও। ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনার নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’ ছবি: মুশফিকুর রহিমের ফেসবুক পেজ
এবারের ঈদে তাসকিন, তাঁর বাবা ও ছেলে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলেছেন। ফেসবুকে পোস্টের পর বাংলাদেশের তারকা পেসারের ক্যাপশন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’ ছবি: তাসকিন আহমেদের ফেসবুক পেজ।
স্টাইলিশ লুকে তাওহীদ হৃদয়। ছবি: তাওহীদ হৃদয়ের ফেসবুক পেজ
গ্রামের নির্মল পরিবেশে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। ছবি: নাহিদ রানার ফেসবুক পেজ
রিশাদ হোসেনও ঈদ উদযাপন করেছেন গ্রামে। ছবি: রিশাদ হোসেনের ফেসবুক পেজ
ছেলের সঙ্গে শরীফুল ইসলামের ঈদ উদযাপন। ছবি: শরীফুল ইসলামের ফেসবুক পেজ
মোস্তাফিজুর রহমান বলছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’ ছবি: মোস্তাফিজুর রহমানের ফেসবুক পেজ

দিনের ছবি (২১ মার্চ, ২০২৬)

দিনের ছবি (২০ মার্চ, ২০২৬)

দিনের ছবি (১৯ মার্চ, ২০২৬)

দিনের ছবি (১৮ মার্চ, ২০২৬)

দিনের ছবি (১৭ মার্চ, ২০২৬)

দিনের ছবি (১৬ মার্চ, ২০২৬)

দিনের ছবি (১৪ মার্চ ২০২৬)

দিনের ছবি (১৩ মার্চ ২০২৬)

দিনের ছবি (১২ মার্চ ২০২৬)

দিনের ছবি (১১ মার্চ ২০২৬)