হোম > ছবি

দিনের ছবি (১৬ মার্চ, ২০২৬)

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনেতা-অভিনেত্রী ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান। ছবি: এএফপি
৯৮তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফওয়ান, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনাস, ট্রেন ড্রিমস। ছবি: সংগৃহীত
‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’) ও ওয়াগনার মউরা (‘দ্য সিক্রেট এজেন্ট’)। ছবি: এএফপি
‘হ্যামনেট’ চলচ্চিত্রে সেরা অভিনয় করে অস্কার জিতেছেন জেসি বাকলি। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন রোজ বায়র্ন (‘ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ’), কেট হাডসন (‘সং সাঙ ব্লু’), রেনাতে রেইনসভে (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও এমা স্টোন (‘বুগোনিয়া’)। ছবি: এএফপি
সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘সিনার্স’। এই চলচ্চিত্রের জন্য অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম কোনো নারী সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘ট্রেন ড্রিমস’। ছবি: এএফপি
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এ বিভাগে মনোনীত ছিলেন ক্লোয়ে ঝাও (‘হ্যামনেট’), জশ সাফদি (‘মার্টি সুপ্রিম’), ইয়োয়াকিম ট্রিয়ার (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) এবং রায়ান কুগলার (‘সিনার্স’)। ছবি: রয়টার্স

দিনের ছবি (১৪ মার্চ ২০২৬)

দিনের ছবি (১৩ মার্চ ২০২৬)

দিনের ছবি (১২ মার্চ ২০২৬)

দিনের ছবি (১১ মার্চ ২০২৬)

দিনের ছবি (১০ মার্চ ২০২৬)

দিনের ছবি (০৯ মার্চ ২০২৬)

দিনের ছবি (০৮ মার্চ ২০২৬)

দিনের ছবি (০৭ মার্চ ২০২৬)

দিনের ছবি (০৬ মার্চ ২০২৬)

দিনের ছবি (০৫ মার্চ ২০২৬)