হোম > জাতীয়

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশগামী যাত্রীদের জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস।

আজ বুধবার (১১ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, আগ্রহী যাত্রীরা সরাসরি কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে এসব ফ্লাইটের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিশেষ এই দুই ফ্লাইটের নির্ধারিত সময় সকাল ১০টা।

দূতাবাস আরও জানায়, যেহেতু যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন, তাই পূর্বে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া গুগল ফরম পূরণের আর প্রয়োজন নেই।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় অনেক বাংলাদেশি যাত্রী কাতারে আটকে পড়েন। তাদের দ্রুত দেশে ফেরার সুযোগ করে দিতেই এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে খলিলুর-ইসহাক দারের ফোনালাপ

ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, এ পর্যন্ত ৪১৯

১ জুলাই থেকে আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট

গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর

বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়নের সুযোগ প্রবাসীদের

সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে শ্রম উইং শক্তিশালী করতে দ্রুত নতুন জনবল নিয়োগ: প্রবাসীকল্যাণসচিব