হোম > জাতীয়

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম ও তাঁর স্ত্রী নাছরীন শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক তাঁদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তাঁর স্ত্রী নাছরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তাঁর স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসাদুল ইসলাম ও তাঁর স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম ব্যাপারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়