হোম > জাতীয়

ঈদে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের যাত্রার টিকিট। ১৪ মার্চ দেওয়া হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি করা হবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।

মাদকের বিষয় নিয়ে থানায় কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী রাজিব

এখনই মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

জাতীয় সংগীত ঘিরে জনপ্রতিনিধিদের আচরণ স্বাধীনতার চেতনার ওপর আঘাত: মহিলা পরিষদ

১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে: এ্যানি

গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে, তেলের দাম বাড়বে না: রেলমন্ত্রী

ঈদযাত্রা: নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, চলছে দুই স্তরের চেকিং