হোম > জাতীয়

নীলসাগর ট্রেন দুর্ঘটনায় আহত ৬৬, রেলের তদন্ত কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ঈশ্বরদী-দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল পৌনে ৭টার দিকে ছেড়ে যায়। বগুড়ার সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ব্যানার সিগন্যাল অনুসরণ না করায় বগুড়ার আদমদীঘির বাগমারি এলাকায় ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন। ৪৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার আগে রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা ব্যানার ফ্ল্যাগ ধরে ও সতর্কবার্তা দিয়েছিলেন। স্টেশন থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনচালক তা অনুসরণ না করায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আজ সন্ধ্যায় ও রাতে ছাড়বে এ রকম সবগুলো ট্রেন বের হয়ে এসেছে। শুধু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেকশন ক্লিয়ার না হলে আসতে পারবে না। চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে। যদি উদ্ধারকাজ শেষ নাও হয়, তবু কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার থেকে বিকল্প পথে কুড়িগ্রাম পাঠানো হবে। উদ্ধারকাজ শেষ না হলে সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পথে আটকা পড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ট্রেন দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসি–এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩৮৪ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রকাশ্যে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার-হত্যাকাণ্ড

২০ দিনে ঢাকা থেকে ৬১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে যাত্রী দুর্ভোগ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা থেকে আজ যথাসময়েই ছাড়বে উত্তরবঙ্গের যেসব ট্রেন

ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়া হবে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত