হোম > জাতীয়

এবার মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দুর্ঘটনার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ থাকা মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই অংশের ট্রেন চলাচল চালু হয়।

এর আগে বেলা ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে ট্রেন চলছিল। অর্থাৎ বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার বন্ধ ছিল।

আজ রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বেলা ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে।

এর আগে আজ দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল আংশিকভাবে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

এদিকে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ