হোম > জীবনধারা > ভ্রমণ

সেরা ট্রেন্ডিং গন্তব্যে এশিয়ার পাঁচ শহর

ফিচার ডেস্ক 

সাংস্কৃতিক ঐতিহ্যে ঠাসা তিবিলিসি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এটি জর্জিয়া-র রাজধানী। ছবি: ট্রিপ এডভাইজার

ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা। কোথায় যাব, কোথায় থাকব, কী খাব, কী দেখব, কত খরচ হবে, এমনকি কীভাবে কোথায় ছবি তুলব—এসব ভ্রমণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনার সবচেয়ে প্রথমেই আসে—কোথায় যাব ও কেন যাব। ভ্রমণের জন্য কোন জায়গাগুলো ট্রেন্ডিং বা জনপ্রিয় হতে যাচ্ছে বা কোন জায়গাগুলো ইতিমধ্যে জনপ্রিয়, তা জানা থাকলে পরিকল্পনা করা সহজ হয়। নতুন কোনো শহরের মূলধারার জনপ্রিয়তায় চলে আসা কিংবা কোনো আকর্ষণীয় নতুন ইভেন্ট বা স্থাপনার কারণে একটি গন্তব্য হুট করেই আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। ট্রিপঅ্যাডভাইজারের বার্ষিক 'ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডস' ঠিক এই তথ্যই আমাদের সামনে তুলে ধরছে। তারা তুলে ধরছে এমন ২০টি জায়গার নাম, যেগুলো চলতি বছরজুড়ে থাকবে ট্রেন্ডে।

এই তালিকায় এমন কিছু জায়গা রয়েছে, যা ভ্রমণকারীরা ইতিমধ্যে পছন্দ করেছেন এবং এমন কিছু জায়গা রয়েছে, যা এ বছর খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তালিকায় স্থান পেয়েছে এশিয়ার পাচট ভ্রমণ গন্তব্য।

ভিয়েতনামের কুই নহন এখানকার পরিষ্কার সমুদ্রসৈকত ও চমৎকার সামুদ্রিক খাবারের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ছবি: ট্রিপঅ্যাডভাইজার

বিশ্বের এক নম্বর ট্রেন্ডিং গন্তব্য মাদেইরা

ট্রিপঅ্যাডভাইজারের তথ্য অনুযায়ী, এ বছরের সবচেয়ে ট্রেন্ডিং গন্তব্য হলো পর্তুগালের মাদেইরা। গত কয়েক বছর ধরে এই দ্বীপপুঞ্জ পাদপ্রদীপের আলোয় থাকলেও ট্রিপঅ্যাডভাইজার একে একটি চমৎকার 'অ্যাডভেঞ্চারাস ফ্যামিলি হলিডে' গন্তব্য হিসেবে উল্লেখ করেছে। মাদেইরা ঘোরার জন্য নিজস্ব গাড়ি থাকা সুবিধাজনক। সেখানকার ফুনচাল বা পন্তা দো সল অত্যন্ত চমৎকার জায়গা হলেও অপেক্ষাকৃত কম পরিচিত 'সাও ভিসেন্তে' গ্রামটি বর্তমানে ভ্রমণপিপাসুদের নজর কাড়ছে। এটি মাদেইরা ন্যাচারাল পার্ক এবং হাইকিং করার জন্য একটি আদর্শ বেজক্যাম্প। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জর্জিয়ার সংস্কৃতিসমৃদ্ধ রাজধানী তিবিলিসি এবং তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো।

এশিয়ার সেরা ৫ ট্রেন্ডিং গন্তব্য

ট্রিপঅ্যাডভাইজারের তালিকায় এশিয়ার যে শহরগুলো পর্যটকদের নজর কেড়েছে, সেগুলো হলো:

তিবিলিসি, জর্জিয়া

সাংস্কৃতিক ঐতিহ্যে ঠাসা তিবিলিসি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এটি জর্জিয়ার রাজধানী। ভৌগোলিকভাবে এটি এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে (ককেশাস অঞ্চল) অবস্থিত, তবে অনেক ক্ষেত্রে একে এশিয়ার অংশ হিসেবেও গণ্য করা হয়। শহরটি তার প্রাচীন স্থাপত্য, ক্যাফে কালচার ও চমৎকার আতিথেয়তার জন্য পর্যটকদের পছন্দের তালিকায় দ্রুত ওপরে উঠে আসছে।

বিলাসিতা আর আধুনিকতার মিশেলে আবুধাবি সব সময়ই পর্যটকদের টানে। ছবি: ট্রিপঅ্যাডভাইজার

কুই নহন, ভিয়েতনাম

ভিয়েতনামের এই উপকূলীয় শহরটি বর্তমানে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণত ভিয়েতনামের অন্য শহরগুলোর তুলনায় এটি কিছুটা শান্ত। এখানকার পরিষ্কার সমুদ্রসৈকত ও চমৎকার সামুদ্রিক খাবারের জন্য এটি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তালিকায় দেশটি আছে চতুর্থ স্থানে।

আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

তালিকায় অষ্টম স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবি। বিলাসিতা আর আধুনিকতার মিশেলে আবুধাবি সব সময়ই পর্যটকদের টানে। তবে ২০২৬ সালে এর জনপ্রিয়তা আরও তুঙ্গে। এখানকার শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক থেকে শুরু করে ল্যুভর মিউজিয়াম—সবকিছুই ভ্রমণপিপাসুদের দারুণ সব অভিজ্ঞতার সুযোগ করে দেয়।

ওকিনাওয়া সিটি, জাপান

জাপানের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে অবস্থিত এই দ্বীপ শহর তার নিজস্ব সংস্কৃতি ও নীল সমুদ্রের জন্য বিখ্যাত। তালিকায় ১৬ নম্বরে আছে শহরটি। যাঁরা জাপানের ঐতিহ্যবাহী অভিজ্ঞতার পাশাপাশি একটু ট্রপিক্যাল ভাইব খুঁজছেন, তাঁদের কাছে ওকিনাওয়া এখন অন্যতম সেরা ট্রেন্ডিং গন্তব্য।

বেনতোতা, শ্রীলঙ্কা

তালিকায় ১৭ নম্বরে আছে শ্রীলঙ্কার শহর বেনতোতা। দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত শহরটি মূলত জলক্রীড়া বা ওয়াটার স্পোর্টস ও সুন্দর সমুদ্রসৈকতের জন্য পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশের কারণে ২০২৬ সালে এটি পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হতে যাচ্ছে।

সূত্র: ট্রিপঅ্যাডভাইজার, ভিএন এক্সপ্রেস

ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়: সাইফুল ইসলাম শান্ত

ভ্রমণ তালিকায় রাখুন ৫ বিনয়ী মানুষের দেশ

ছুটির দিনে সন্তোষপুর

স্বচ্ছন্দে ভ্রমণ করার জন্য যেসব কাজ করতে হবে

ভ্রমণকালে ফার্স্ট এইড কিটে যা রাখবেন

ঘুরে আসুন সাতছড়ি জাতীয় উদ্যান

এশিয়ার সেরা তিনটি ‘ড্রিম এসকেপ’ সমুদ্রসৈকত

উড়োজাহাজে নয়—উট, পালতোলা নৌকা আর মুরগির ট্রাকে বিশ্বভ্রমণ

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুন্দর মন্দিরে কী লুকিয়ে আছে

নর্ত নদের তীরে সিংড়া বন