হোম > জীবনধারা

কাস্টার্ড চা

মুনমুন আক্তার, রন্ধনশিল্পী

উপকরণ
দুধ ২ কাপ, এলাচি ৩-৪টি, দারুচিনি ছোট এক টুকরা, লবঙ্গ ৩-৪টি, কাস্টার্ড পাউডার ১ চা-চামচ। 

প্রণালি
প্রথমে দুধের সঙ্গে মসলাগুলো মিশিয়ে জ্বাল দিতে হবে। ১০-১২ মিনিট জ্বাল দিন। এতে দুধ অনেকটা ঘন হবে। এরপর আলাদা পাত্রে ২ চা-চামচ পানির সঙ্গে ১ চা-চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন।

কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

অন্য পাশে একই সঙ্গে চায়ের লিকার বানিয়ে নিতে হবে। এরপর পরিমাণমতো কাস্টার্ড দুধ আর চিনি কাপে নিয়ে নিন। এই কাপে লিকার ঢেলে মিশিয়ে নিতে হবে।ব্যস, হয়ে যাবে ‘কাস্টার্ড মিল্ক টি’, অর্থাৎ কাস্টার্ড চা। এই চা ক্লান্তি দূর করে আপনাকে সতেজ করবে।

মস্তিষ্ক ভালো রাখতে রমজানজুড়ে যা খাবেন

প্রত্য়েকে তাঁরা পরের তরে

নারী দিবসের সাজপোশাক

রূপচর্চায় নতুন ক্রেজ জেলি বিউটি

চল্লিশের পর ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে যা করতে পারেন

বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন না তো? জেনে নিন কারণ ও প্রতিকার

স্বাস্থ্যকর ইফতারিতে থাকুক রঙিন ফলের সালাদ

রোজা রেখে কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকবেন যেভাবে

এই সময় পাতে কেন শসা রাখবেন, জেনে নিন কারণ

জেনে নিন, রূপচর্চার আরব্য রহস্য