হোম > জীবনধারা > রেসিপি

জাফরানি পোলাও

ফিচার ডেস্ক, ঢাকা 

জাফরানি পোলাও

ঈদে প্রায় প্রতিটি বাড়িতে রান্না হবে পোলাও। সাধারণ পোলাও না রেঁধে এবার রান্না করতে পারেন জাফরানি পোলাও। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

পোলাওয়ের চাল ১ কেজি, জাফরান সামান্য, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে, কাজুবাদাম, কিশমিশ ৫ থেকে ৬টি করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ।

প্রণালি

চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা, লবণ, এলাচি ও দারুচিনি দু-এক মিনিট ভেজে পানি দিন দেড় লিটার। পানি ফুটে উঠলে গুঁড়া দুধ দিন। পরে ধুয়ে রাখা চাল দিয়ে ঢাকনাসহ রান্না করুন ১০ মিনিট। তারপর জাফরান গোলানো পানি, কাজুবাদাম, কিশমিশ দিয়ে ঢাকনাসহ দমে রাখুন আরও ১৫ মিনিট। শেষে ঘি দিয়ে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিশে জাফরানি পোলাও পরিবেশন করুন।

টক-ঝাল মুরগির মাংস

খাসির দম বিরিয়ানি

চিকেন রেশা কাবাব

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের তৈরি করুন চিকেন তন্দুরি

ঈদের আড্ডায় শৈশবের খেলায়

মেকআপ গলে যাওয়া থেকে রেহাই পেতে যা করবেন

ঈদে তৈরি করুন নবাবি সেমাই

ঈদের ছুটিতে মেঘ-পাহাড়ের দেশে

ছুটিতে ঘুরে আসতে পারেন খাগড়াছড়ি থেকে