আজকের পত্রিকার শিক্ষা ও ক্যারিয়ার বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: শিক্ষানবিশ সহসম্পাদক/সহসম্পাদক
পদসংখ্যা: নির্ধারিত নয়
কাজের ধরন: প্রতিবেদন তৈরি করা, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক লেখকদের সঙ্গে যোগাযোগ করা, কনটেন্ট সংগ্রহ করা, কনটেন্ট তৈরি ও সম্পাদনা করা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা ও দক্ষতা: বাংলা টাইপিং ও ইংরেজিতে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: সহসম্পাদক পদের জন্য সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ সহসম্পাদক পদের জন্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৮ এপ্রিল ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি