জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
(লাইব্রেরি), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার
দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ল্যাবরেটরি সহকারী, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের অন্যূন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: লেমিনেশন মেশিন অপারেটর, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: পাঠকক্ষ সহকারী, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: স্ট্যাকরুম সহকারী, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদন ফি: ১-৬ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ এবং ৭ নম্বর ক্রমিকের জন্য ৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ
মোট ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে
জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৫ মার্চ, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি