হোম > চাকরি > সরকারি

পুলিশের সার্জেন্ট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের অধীনে সার্জেন্ট পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

পদের নাম: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা: মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী

উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)।

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

নারী প্রার্থী

উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

দৃষ্টিশক্তি (উভয় প্রার্থী): ৬/৬ হতে হবে।

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বাছাই প্রক্রিয়া

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ওপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে পরবর্তী সময়ে অবহিত করা হবে।

প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাই করা প্রার্থীদের এসএমএসে প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র দুই কপি সংগ্রহ করতে হবে।

প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET)-এর ৭টি ইভেন্টে (দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং) নিতে হবে। এতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত, মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার নম্বর বণ্টন ও পরীক্ষা পদ্ধতি প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

সুযোগ-সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি নিয়োগপ্রাপ্তরা সরকার কর্তৃক প্রদত্ত নানা সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর মধ্যে রয়েছে বিনা মূল্যে উন্নত মানের পোশাকসামগ্রী, ঝুঁকি ভাতা, মানসম্মত চিকিৎসা সুবিধা এবং পরিবারের জন্য নির্দিষ্ট হারে রেশনসামগ্রী।

আবেদনের পদ্ধতি

প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: এপ্রিল, ২০২৬ রাত ১১টা ৫৯ পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

নন-ক্যাডারে ৩-৬ গ্রেডে ৪৪ জনের চাকরি

১১ কর্মী নেবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

ট্রেড মার্কস অধিদপ্তরে ৯ পদের আবেদন শেষ ২৫ মার্চ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষার সূচি

রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৫

১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ

ব্যবস্থাপক নিয়োগ দেবে চা বোর্ড

বিএমইটির অধীনে ৯৯ জনের চাকরি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৩ জনের চাকরি

গ্রন্থকেন্দ্রের এক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৬