বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১ ক্যাটাগরির পদে মোট ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: ব্যবস্থাপক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। তবে উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষিবিদ্যা এবং ফরেস্ট্রি বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: বাগান ব্যবস্থাপক/উপব্যবস্থাপক হিসেবে নামধারী কোনো বাগানে কাজের ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৪০-৫৫ বছর।
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
সুযোগ-সুবিধা: চা বোর্ডের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন ফি: ১ হাজার টাকা। সচিব, বাংলাদেশ চা বোর্ডের অনুকূলে আবেদন ফি ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বৈধ কাগজপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবিসহ আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ডকে সম্বোধন করে অফিস চলাকালীন দাখিল করবেন। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ১২ মার্চ, ২০২৬ বিকেল ৫ টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি