হোম > চাকরি > ব্যাংক

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

চাকরি ডেস্ক 

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১ হাজার ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

২৯ মার্চ বিএসসির পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ৮ এপ্রিলের মধ্যে উপযুক্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র-সংক্রান্ত তথ্যাদি পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

কর্মী নেবে ইস্টার্ন ব্যাংক, থাকছে না বয়সসীমা

দক্ষিণ কোরিয়ার ব্যাংকে অফিসার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে চাকরি

অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

কর্মী নেবে সাউথইস্ট ব্যাংক, ৪৮ বছরেও আবেদনের সুযোগ

ঢাকায় নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ এপ্রিলে

শাখা প্রধান নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, নেই বয়সসীমা

ম্যানেজার নেবে প্রিমিয়ার ব্যাংক, ৫৫ বছরেও আবেদনের সুযোগ

ডিলার নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কর্মস্থল ঢাকা