বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।
বিভাগের নাম: সিস্টেম, টেকনোলজি অপারেশনস।
পদের নাম: অ্যাসোসিয়েট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ২ বছর।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে জানতে এবং আবেদন করতে বিস্তারিত দেখুন এখানে।
আবেদনের সময়সীমা: ৩১ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি