হোম > চাকরি

পূবালী ব্যাংকে ৪০ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ট্রেড ফিন্যান্স ইউনিটে (এক্সপোর্ট সেকশন) ৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
পদের সংখ্যা: ৭টি
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতার মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।
বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সর্বোচ্চ ৪২ বছর।

পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার
পদের সংখ্যা: ৩৩টি
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত দুই বছর প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য কোনো ব্যাংকে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত দুই বছর সিনিয়র অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এই  লিংকে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৩ বিকেল ৬টা পর্যন্ত।
 সূত্র: বিজ্ঞপ্তি

গ্লোবাল ইসলামী ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকায়

৫ পদে মিনিস্টার হাই-টেক পার্কে নিয়োগ, রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

সীমান্ত ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আকিজ মোটরস, আবেদন শেষ ২৭ জুন

রিলেশনশিপ অফিসার নেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা

জার্মানির ‘কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট’ ভিসা: কারা আবেদন করতে পারবেন

এআইয়ের যুগে ফার্মায় ক্যারিয়ার কেমন হবে

শপআপে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

৩২ পদে আলোক হেলথকেয়ারে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ