হোম > চাকরি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন এবং ২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক-প্রভাষক নিয়োগের প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশ করছে। এত দিন প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদের মাধ্যমে।

জার্মানির ‘কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট’ ভিসা কারা আবেদন করতে পারবেন

এআইয়ের যুগে ফার্মায় ক্যারিয়ার কেমন হবে

শপআপে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

৩২ পদে আলোক হেলথকেয়ারে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

এক্সিকিউটিভ নেবে ইপিলিয়ন গ্রুপ, থাকছে নানা সুবিধা

রিমার্ক এইচবি লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকায়

ডায়মন্ড ওয়ার্ল্ডে স্নাতক পাসে নিয়োগ, কর্মস্থল ঢাকায়

আকিজ ভেঞ্চারে চাকরি, বয়স ২৫ হলেই আবেদনের সুযোগ

ব্রাদার্স ফার্নিচারে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বিকন ফার্মাসিউটিক্যালসে নিয়োগ, কর্মস্থল ঢাকায়