হোম > চাকরি

দারাজে চাকরি, পদ ২০০

চাকরি ডেস্ক

সম্প্রতি দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকায় ডেলিভারি ম্যান পদে ২০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: ডেলিভারিম্যান
পদসংখ্যা: ২০০টি 

কাজের ধরন
সাইকেল/মোটর বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ।
হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা।
কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময়মতো পাঠানো।
বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা।
নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।
ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ।

আবেদনের শর্ত
অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন থাকতে হবে।
জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বা তার বেশি হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
কর্মস্থল: পুরান ঢাকা, মোহাম্মদপুর, তেজগাঁও, মালিবাগ

বেতন ও সুযোগ-সুবিধা
ফিক্সড স্যালারি (৮,৫০০ টাকা)
হাজিরা বোনাস (৩,৫০০ টাকা)
পার্সেলপ্রতি কমিশন, উৎসব ভাতা
ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটর সাইকেলের জন্য প্রযোজ্য)
দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা জীবনবিমা সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে। 
আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৪

সূত্র: বিজ্ঞপ্তি

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩০০ কর্মী নেবে আরএফএল, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার টাকা

প্রোডাক্ট ডিভিশনে কর্মী নেবে গ্রামীণফোন, আবেদন শুরু

৪০০ কর্মী নেবে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নেবে খুলনা শিপইয়ার্ড

ইবনে সিনা ট্রাস্টের অডিট বিভাগে চাকরি, আবেদন শেষ ৫ মার্চ