জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিভিশনের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (২ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অফ কনজিউমার মবিলিটি বিজনেস (প্রোডাক্ট ডিভিশন)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন: গ্রামীণফোনের কনজিউমার মবিলিটি পোর্টফোলিও (ভয়েস, ইন্টারনেট, ডিভাইস এবং রোমিং) জুড়ে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং উদ্ভাবনের মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া; শীর্ষ ব্যবস্থাপনার অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে ডিজিটাল ট্রান্সফরমেশন ত্বরান্বিত করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও কর্মীদের জন্য পরিবহন, স্বাস্থ্যবিমাসহ আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই recruitment@grameenphone.com ই–মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।