হোম > চাকরি

জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়োগ পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক

প্রতীকী ছবি

জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো:

  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • প্রুফ রিডার
  • স্টোরকিপার
  • বুক সর্টার এবং
  • পাঠাগার পরিচারক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পদে আবেদনকারী প্রার্থীদের মোবাইল ফোনে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য খুদে বার্তা পাঠানো হয়েছে।

আবেদনকারী প্রার্থীদের অনলাইনে ব্যক্তিগত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

প্রবেশপত্র বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হকের (মোবাইল ফোন-০১৩২৭১৪৫২৬৩, ই-মেইল-ad.adfn@jgk.gov.bd) সঙ্গে অফিস চলাকালে যোগাযোগ করা যাবে।

জার্মানির ‘কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট’ ভিসা কারা আবেদন করতে পারবেন

এআইয়ের যুগে ফার্মায় ক্যারিয়ার কেমন হবে

শপআপে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

৩২ পদে আলোক হেলথকেয়ারে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

এক্সিকিউটিভ নেবে ইপিলিয়ন গ্রুপ, থাকছে নানা সুবিধা

রিমার্ক এইচবি লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকায়

ডায়মন্ড ওয়ার্ল্ডে স্নাতক পাসে নিয়োগ, কর্মস্থল ঢাকায়

আকিজ ভেঞ্চারে চাকরি, বয়স ২৫ হলেই আবেদনের সুযোগ

ব্রাদার্স ফার্নিচারে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বিকন ফার্মাসিউটিক্যালসে নিয়োগ, কর্মস্থল ঢাকায়