হোম > চাকরি

বীমা করপোরেশনের চূড়ান্ত ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের চারটি পদে সরাসরি নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। পদ অনুযায়ী এসব প্রার্থীর তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। করপোরেশনের জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) এস এম ন শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী ম্যানেজার (গ্রেড-৯), সহকারী ম্যানেজার (প্রকৌশল) (গ্রেড-৯), জুনিয়র অফিসার (গ্রেড-১০) এবং জুনিয়র অফিসার (প্রকৌশল) (গ্রেড-১০)।

করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাক পরিচিতি ও পূর্বের কার্যকলাপ সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক প্রতিবেদনপ্রাপ্তিসহ অন্যান্য দলিল (প্রযোজ্য ক্ষেত্রে) যাচাই ও এ-সংক্রান্ত সরকারি বিধি পরিপালন সাপেক্ষে নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী সব তথ্যের জন্য করপোরেশনের ওয়েবসাইটে ভিজিট করতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

৩০০ কর্মী নেবে আরএফএল, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার টাকা

প্রোডাক্ট ডিভিশনে কর্মী নেবে গ্রামীণফোন, আবেদন শুরু

৪০০ কর্মী নেবে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নেবে খুলনা শিপইয়ার্ড

ইবনে সিনা ট্রাস্টের অডিট বিভাগে চাকরি, আবেদন শেষ ৫ মার্চ

কর্মী নেবে প্রাণ গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াই করা যাবে আবেদন

বিএনসিসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ