হোম > চাকরি

বীমা কর্পোরেশনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

সাধারণ বীমা কর্পোরেশনের দুটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস এম শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুটি পদ হলো: সহকারী ম্যানেজার (গ্রেড-৯) ও সহকারী ম্যানেজার (প্রকৌশল) (গ্রেড-৯)। গত ১৫ নভেম্বর দুটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রথম পদে উত্তীর্ণ হয়েছেন ৩৫৯টি এবং দ্বিতীয় পদে উত্তীর্ণ হয়েছেন ২৪ জন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত তথ্য পরবর্তীকালে কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরবর্তীকালে কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মী নেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩০০ কর্মী নেবে আরএফএল, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার টাকা

প্রোডাক্ট ডিভিশনে কর্মী নেবে গ্রামীণফোন, আবেদন শুরু

৪০০ কর্মী নেবে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নেবে খুলনা শিপইয়ার্ড

ইবনে সিনা ট্রাস্টের অডিট বিভাগে চাকরি, আবেদন শেষ ৫ মার্চ