সাক্ষাৎকার

যানজট নিরসনে কাজ করব: মনিরুল সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মারুফ কিবরিয়াদেলোয়ার হোসাইন আকাইদ

প্রশ্ন: নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? 
সাক্কু: লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। বাস প্রতীকের প্রার্থীর লোকজন নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে আমার সমর্থকদের নাম দিয়েছে।

প্রশ্ন: প্রচারের সময়কে কীভাবে মূল্যায়ন করবেন? 
সাক্কু: দুই টার্মে মেয়র ছিলাম। আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। প্রচারে নেমে দেখেছি, মানুষ আমাকে চায়। কিন্তু আমার প্রতিপক্ষ প্রচারের সময় নানাভাবে কর্মীদের ভয়ভীতি দেখিয়েছেন। ভোটারদের হুমকি দিয়েছেন। আপনি বের হওয়ার সময় দেখবেন, আমার বাড়ির সামনে 
আমার পোস্টার নেই, বাস প্রতীকের পোস্টার ঝুলছে।

প্রশ্ন: হুমকির বিষয়টি ইসিকে জানিয়েছিলেন? 
সাক্কু: অভিযোগের পর অভিযোগ করেছি। কোনো প্রতিকার পাইনি।

প্রশ্ন: বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। আপনি অংশ নিচ্ছেন কেন? 
সাক্কু: স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় দলের ভাবমূর্তি আমার দৃষ্টিতে নষ্ট হয়নি। এতে দল আরও চাঙা হয়। কর্মীদের ধরে রাখতে পারি। আমি কাজটি করছি দলের জন্যই। এক-দেড় মাস পর উপজেলা নির্বাচন হবে। তখন বিএনপির সবাই যাবে। আর যদি না যায়, তাহলে বলতে হবে পলিসির ভুল।

প্রশ্ন: আবার নির্বাচিত হলে আপনার পরিকল্পনা কী? 
সাক্কু: ফেলে আসা কাজগুলো করব। আধুনিক শহর গড়তে আমার বড় পরিকল্পনা রয়েছে। জলবদ্ধতা ও শহরের যানজট নিরসনে কাজ করতে হবে। 

রাতারাতি পরিবর্তন নয়, সামাজিক সুরক্ষায় স্বস্তি দেবে সরকার: জোনায়েদ সাকি

‘লাতিন আমেরিকার সাহিত্য বাস্তব জীবনের আরও কাছাকাছি’

সেবা প্রকাশনী বন্ধ হয়নি, নতুন করে সাজাতে পুরোনোকে ভাঙছি: মাসুমা মায়মুর

টিকা কেনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ইউনূসের বিশেষ সহকারী

শক্তিশালী জন্মনিবন্ধন ব্যবস্থা খুবই জরুরি: রানা ফ্লাওয়ার্স

এক হাজার কিমি খাল খনন করা হবে ১৮০ দিনে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আমার অঙ্গীকার মাদক-সন্ত্রাস নির্মূল: অনিন্দ্য ইসলাম অমিত

আমার লড়াই আমি চালিয়ে যাব: রুমিন ফারহানা

ভোট নিয়ে ভোটারদের মতো সন্দিহান আমিও

গবেষণা ফান্ড পাওয়ার বেশ কিছু উৎস আছে