হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ফের টর্নেডোর তাণ্ডব, ঝুঁকিতে ৯ কোটি মানুষ 

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া বাড়ির ছাদ ধস, গাছ ভেঙে পড়া ও বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় টর্নেডো আঘাত হানতে শুরু করে। বলিঞ্জার কাউন্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একাধিক সংস্থার কর্মীরা এই এলাকার ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

মিজৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, ঝড়ে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ছবিতে দেখা যায়, ছাদ উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি, উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের পাশাপাশি রাস্তা ও বাড়ির সামনের আবর্জনার স্তূপ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দিয়ে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৯ কোটি মানুষ টর্নেডোর ঝুঁকিতে আছে। কয়েক দিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিজৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। 

কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্‌বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো বাসিন্দা।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’