হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এআইয়ের সাহায্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেজে তথ্য হাতানোর চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে ও বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এক প্রতারক। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর ও কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনভাবেই লিখেছেন।

এর পেছনে কোন ব্যক্তি ছিলেন—সেটি এখনো খুঁজে বের করা যায়নি। তবে ওই ব্যক্তি উচ্চপদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন। যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তখন ওই প্রতারক রুবিওর নাম দিয়ে সিগন্যালে ‘marco.rubio@state.gov’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি।

এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোন ও বার্তা পাঠান। এর প্রভাবে পরে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নেমেছিল।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ