হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম

আজকের পত্রিকা ডেস্ক­

রোমানিয়ান ভাস্কর কনস্টান্টিন ব্রানকুসির ভাস্কর্য ‘দ্যানাইদো’-এর পাশে নিকোল কিডম্যান। ছবি: সিএনএন

নিউইয়র্কে এক রাতেই ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি করে নতুন রেকর্ড গড়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। গত সোমবার অনুষ্ঠিত এই বিশেষ নিলামে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের প্রচারণামূলক উপস্থিতিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাত্র ৪০ মিনিটে ৬৩০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি করে শুরু হওয়া এই আয়োজন পরে আরও ৪৯০ মিলিয়ন ডলারের বিক্রির মাধ্যমে শেষ হয়।

নিলামের প্রথম অংশে ছিল প্রয়াত গণমাধ্যম ব্যবসায়ী এস আই নিউহাউসের ব্যক্তিগত সংগ্রহের ১৬টি শিল্পকর্ম। নিউহাউস ছিলেন আমেরিকান গণমাধ্যম এবং ম্যাগাজিন প্রকাশনা কোম্পানি ‘কনডে নাস্ট’-এর মালিক। তিনি যুক্তরাষ্ট্রের বহু স্থানীয় সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমের নিয়ন্ত্রক ছিলেন। এর আগেও ক্রিস্টিজ তাঁর সংগ্রহের কিছু অংশ বিক্রি করেছে। তবে এবার প্রথমবারের মতো সংস্থাটির প্রচারণায় যুক্ত করা হয় নিকোল কিডম্যানকে।

কিডম্যানকে নিয়ে নির্মিত একটি ভিডিওতে তাঁকে দেখা যায় রোমানিয়ান ভাস্কর কনস্টান্টিন ব্রানকুসির বিখ্যাত সোনালি ভাস্কর্য ‘দ্যানাইদো’-এর পাশে। ১৯৩০-এর দশকে ম্যান রে নির্মিত এক সুররিয়ালিস্ট চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিওটি তৈরি করা হয়। যদিও এটি কিডম্যানের ভাইরাল এএমসি বিজ্ঞাপনের মতো জনপ্রিয় হয়নি, তবু শিল্পবাজারে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।

নিলামে ব্রানকুসির ‘দ্যানাইদো’ ভাস্কর্যটি ১০৭.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে শিল্পীর আগের ৭১.২ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দেয়। এ ছাড়া মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকের একটি বিখ্যাত ড্রিপ পেইন্টিং ১৮১.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রাতের সবচেয়ে দামি শিল্পকর্মে পরিণত হয়। এর মাধ্যমে পোলকের আগের ২০২১ সালের ৬১.২ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে যায়। প্রয়াত নিউহাউসের সংগ্রহশালায় পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল, অঁরি মাতিস, জ্যাসপার জনসসহ বিখ্যাত শিল্পীদের কাজও ছিল। একক মালিকানার সংগ্রহ হিসেবে এর আগে শুধু মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের সংগ্রহই বেশি অর্থে বিক্রি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিলিয়নিয়ার সংগ্রাহকদের আগ্রহ ফিরিয়ে আনতেই ক্রিস্টিজ ও সোদেবিসের মতো প্রতিষ্ঠানগুলো বিরল ও ঐতিহাসিক শিল্পকর্মের ওপর জোর দিচ্ছে। এটি দীর্ঘমেয়াদি বাজার পুনরুদ্ধারের নিশ্চয়তা না হলেও সোমবারের নিলাম প্রমাণ করেছে—বিশ্ব শিল্পবাজারে এখনো বিপুল অর্থ বিনিয়োগে আগ্রহী সংগ্রাহকের অভাব নেই।

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস